নিজস্ব প্রতিবেদক | ০১:২১ এএম, ২০২২-০৯-২৭
বাংলাদেশ দাবা ফেডারেশনের উদ্যোগে এবং রাঙামাটি জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মার্কস অ্যাকটিভ স্কুলভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৪টায় রাঙামাটি মারী স্টেডিয়াম হলরুমে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার) এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহমুদা বেগম, লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজর মোঃ আরিফ মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জাহেদুল ইসলামসহ জেলা ক্রীড়া সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুদিনব্যাপী এই প্রতিযোগিতায় ৭ টি স্কুলের ৮ টি দলের মোট ৪২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ। ১ম রানার আপ হয়েছে শাহ বহুমূখী উচ্চ বিদ্যালয়, ২য় রানার আপ শহীদ আব্দুল আলী একাডেমী।
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited